রমাদানের ফিকহ ও মাসয়ালা-মাসায়েল - সেশন রেকর্ড
Description
“রমাদানের ফিকহ ও মাসয়ালা-মাসায়েল” মুসলিমস ডে ও কাহাফ কিডসের উদ্যোগে প্রাপ্তবয়স্কদের জন্য একটি বিশেষ অনলাইন সেশন।
রমাদান শুধু রোজা রাখার মাস নয়। এটি সঠিক জ্ঞান, আমল ও আত্মশুদ্ধির সময়। অথচ বাস্তব জীবনে আমরা অনেকেই রোজা সংক্রান্ত ফিকহি মাসয়ালা, শর্ত, ভঙ্গের কারণ কিংবা আধুনিক জীবনের জটিল প্রশ্নগুলো নিয়ে স্পষ্ট ধারণার অভাবে বিভ্রান্ত হয়ে পড়ি।
এই বাস্তব প্রয়োজনকে সামনে রেখে আয়োজন করা হয়েছিল “রমাদানের ফিকহ ও মাসয়ালা-মাসায়েল” নামক একটি তথ্যভিত্তিক ও দলিলনির্ভর সেশন, যেখানে রোজা সংক্রান্ত জরুরি বিষয়গুলো সহজ, সুস্পষ্ট ও বাস্তব উদাহরণসহ আলোচনা করা হয়েছে।
আলোচক হিসেবে ছিলেন-
মাওলানা মাহমুদ সিদ্দিকী
(খতীব ও লেখক)
এই সেশন থেকে যা জানতে পারবেন-
■ রোজার পরিচয়, হুকুম ও শর্তাবলি
■ রোজার প্রকারভেদ ও প্রতিটির ফিকহি বিধান
■ রোজার নিয়ত ও এর সময়সীমা
■ রোজা মাকরূহ হওয়ার কারণ ও প্রতিকার
■ রোজার আত্মিক পবিত্রতা ও গুনাহ থেকে সুরক্ষা
■ রোজা ভঙ্গের কারণ ও বিশ্লেষণ
■ আধুনিক চিকিৎসা ও রোজা
■ নারীদের ফিকহ
■ কাজা ও কাফফারার বিধান
সহ আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সহজে দালিলিকভাবে জানতে পারবেন৷
রমাদানকে যেন আবেগ নয়, শুদ্ধ জ্ঞান ও সহীহ আমলের মাধ্যমে পালন করা যায় এ লক্ষ্যেই মুসলিমস ডে ও কাহাফ কিডসের এই আয়োজন।
Content (2)
■ রোজার পরিচয়, হুকুম ও শর্তাবলি
■ রোজার প্রকারভেদ ও প্রতিটির ফিকহি বিধান
■ রোজার নিয়ত ও এর সময়সীমা
■ রোজা মাকরূহ হওয়ার কারণ ও প্রতিকার
■ রোজার আত্মিক পবিত্রতা ও গুনাহ থেকে সুরক্ষা
■ রোজা ভঙ্গের কারণ ও বিশ্লেষণ
■ আধুনিক চিকিৎসা ও রোজা
■ নারীদের ফিকহ
■ কাজা ও কাফফারার বিধান
সহ আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সহজে দালিলিকভাবে জানতে পারেন৷