রমাদানে বাবাদের করণীয় - সেশন রেকর্ড
Description
“রমাদানে বাবাদের করণীয়” মুসলিমস ডে ও কাহাফ কিডসের উদ্যোগে প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য একটি গাইডলাইন।
রমাদানে পরিবারকে নেতৃত্ব দেওয়ার একটি বড় দায়িত্ব বাবাদের উপর বর্তায়। পরিবার গঠন, সন্তানদের উৎসাহী করে তোলা, ইবাদতের পরিবেশ তৈরি সহ আরো অনেক দায়িত্ব গ্রহণ করতে হয় তাদের।
এই সেশনে একজন বাবার ইবাদত, নেতৃত্ব, সন্তানদের মানসিক গঠন ও পারিবারিক পরিবেশ তৈরিতে ভূমিকা নিয়ে বাস্তবভিত্তিক আলোচনা করা হয়েছে।
আলোচক হিসেবে ছিলেন-
শিবলী মেহেদি
(প্যারেন্টিং এক্টিভিস্ট ও COO, SpaceSoft Ltd.)
এই সেশনে যা জানতে পারবেন-
■ রমাদানে একজন বাবার মূল দায়িত্ব কী
■ সন্তানদের কাছে রোল মডেল হওয়ার কৌশল
■ পরিবারে ইবাদতের পরিবেশ তৈরি করা
■ সময় ব্যবস্থাপনা ও মানসিক উপস্থিতি
■ কর্তৃত্ব নয়, দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলা
সহ আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়।
রমাদানে একজন বাবার ভূমিকা শুধু উপার্জনে সীমাবদ্ধ না বরং পরিবারকে পথ দেখানো, অনুপ্রেরণা দেওয়া ও ইবাদতের পরিবেশ তৈরি করাও তার দায়িত্ব।
এই দায়িত্ববোধ জাগ্রত করতেই মুসলিমস ডে ও কাহাফ কিডসের এই আয়োজন।
Content (2)
■ রমাদানে একজন বাবার মূল দায়িত্ব কী
■ সন্তানদের কাছে রোল মডেল হওয়ার কৌশল
■ পরিবারে ইবাদতের পরিবেশ তৈরি করা
■ সময় ব্যবস্থাপনা ও মানসিক উপস্থিতি
■ কর্তৃত্ব নয়, দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলা
সহ আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়।