রমাদানে মায়েদের করণীয় - সেশন রেকর্ড
Description
“রমাদানে মায়েদের করণীয়” মুসলিমস ডে ও কাহাফ কিডসের উদ্যোগে প্রাপ্তবয়স্ক নারীদের জন্য একটি বিশেষ সেশন।
রমাদান পরিবারে আসে মায়ের হাত ধরেই। সাহরি থেকে ইফতার, ইবাদতের পরিবেশ থেকে সন্তানদের মানসিক প্রস্তুতি সব কিছুর কেন্দ্রবিন্দুতে থাকেন একজন মা। কিন্তু এই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক মা নিজের ইবাদত, মানসিক প্রশান্তি ও আত্মশুদ্ধিকে পিছনে ফেলে দেন।
এই বাস্তব চ্যালেঞ্জকে সামনে রেখে আয়োজন করা হয়েছিল “রমাদানে মায়েদের করণীয়” নামক একটি সচেতনতা ও দিকনির্দেশনামূলক সেশন, যেখানে রমাদানে একজন মায়ের ভূমিকা, ভারসাম্য ও আত্মউন্নয়নের বিষয়গুলো বাস্তবভিত্তিকভাবে আলোচনা করা হয়েছে।
আলোচক হিসেবে ছিলেন-
উস্তাযা সিহীন্তা শরীফা
(পরিচালক, তারবিয়াহ)
এই সেশন থেকে যা জানতে পারবেন-
■ রমাদানের আগে মানসিক ও আত্মিক প্রস্তুতি
■ মায়েদের জন্য বাস্তবসম্মত রমাদান পরিকল্পনা
■ সংসারের কাজকে ইবাদতে রূপান্তর করা
■ যৌথ পরিবার ও ব্যস্ত জীবনে রমাদান: চাপ ও হতাশা ছাড়াই ভারসাম্য রক্ষা
■ রুখসত, নিয়ত ও ছোট আমলের মাধ্যমে কবুলযোগ্য রমাদান।
সহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়।
রমাদান যেন একজন মায়ের জন্য কেবল দায়িত্বের মাস না হয়ে ওঠে, বরং আত্মশুদ্ধি, প্রশান্তি ও আল্লাহর নৈকট্যের সময় হয়, সে উদ্দেশ্যেই এই আয়োজন।
মুসলিমস ডে ও কাহাফ কিডস বিশ্বাস করে, সচেতন মায়েদের হাত ধরেই গড়ে ওঠে একটি ঈমানদার পরিবার এবং আগামীর প্রজন্ম।
Content (1)
■ রমাদানের আগে মানসিক ও আত্মিক প্রস্তুতি
■ মায়েদের জন্য বাস্তবসম্মত রমাদান পরিকল্পনা
■ সংসারের কাজকে ইবাদতে রূপান্তর করা
■ যৌথ পরিবার ও ব্যস্ত জীবনে রমাদান: চাপ ও হতাশা ছাড়াই ভারসাম্য রক্ষা
■ রুখসত, নিয়ত ও ছোট আমলের মাধ্যমে কবুলযোগ্য রমাদান।
সহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়।