শিশুদের গল্পের আসর - তিমি মাছের পেটে ইউনুস (আ:)
Description
কখনও কি এমন হয়েছে, বাচ্চা কোনো কাজ ভুল করে ফেলে আর লজ্জায় কিছু বলতে চায় না? অনুতপ্ত বোধ ও আসছে না? কিন্তু আপনি বুঝেও চাচ্ছেন- নিজেই যাতে ভুল বুঝতে পারে, অনুতপ্ত হয়।
ঠিক এমনই ঘটেছিল ইউনূস (আঃ)-এর ক্ষেত্রেও।
তিনি রাগে নিজের শহর ছেড়ে চলে গেলেন, কারণ মানুষ তাঁর কথা শুনছিল না। কিন্তু আল্লাহ তখনও তাঁকে অনুমতি দেননি।
আর এই ভুলের পরেই ইউনূস (আঃ) পড়লেন ভয়ংকর বিপদে— ঢুকে গেলেন তিমির পেটে!
তিমির পেটের অন্ধকারে তিনি বাহ্যিক কোনো সাহায্যের আশা করলেন না, কাউকে ডাকলেন না—
শুধু বললেন,
“لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين”
“হে আল্লাহ! তুমি ছাড়া কোনো উপাস্য নেই, আমি অন্যায় করেছি।”
এই ছোট দোয়াটাই তাঁকে মুক্ত করল।
কারণ তিনি অন্য কারো প্রতি ভরসা না করে এক আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন, তাঁর উপর ভরসা করেছিলেন।
এই গল্প থেকে আমরাও আমাদের সন্তানদের শেখাবো—
ভুল করা খারাপ না, কিন্তু ভুল বুঝে আল্লাহর কাছে ফিরে আসাটাই আসল সাহস।
আর বিপদে মানুষের নয়, আল্লাহর দরজায় কড়া নাড়লেই মুক্তি আসে।
ফ্রি জয়েন করতে পারবে আপনার সন্তান তার বন্ধুদের সাথে নিয়ে
কাহফ কিডসের শিশুদের গল্পের আসরে!
https://t.me/kahfkidshelp