রমাদান স্পেশাল ওয়েবিনার সিরিজ ১৪৪৭
Bundle Description
রমাদান শুধু একটি ইবাদতের মাস নয়, বরং এটি ব্যক্তি, পরিবার, শিশু, স্বাস্থ্য, সময় ব্যবস্থাপনা ও আত্মশুদ্ধির একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণকাল। কিন্তু আমরা প্রায়ই রমাদানকে দেখি অন্যভাবে৷ যেখানে মাসয়ালা আলাদা, পরিবার আলাদা, স্বাস্থ্য আলাদা, শিশু আলাদা।
রমাদান স্পেশাল ওয়েবিনার সিরিজ এই ভাঙন দূর করার একটি প্রচেষ্টা। এই সিরিজে রমাদানকে দেখা হবে একটি সম্পূর্ণ জীবনব্যবস্থা হিসেবে। যেখানে জ্ঞান, পরিবার, শরীর, মন ও প্রযুক্তি সবকিছু একসাথে থাকবে।
এই সিরিজে অংশগ্রহণ করে যা যা জানতে পারবেন (এক নজরে)-
■ রোজার ফিকহ, মাসয়ালা ও আধুনিক বাস্তবতার সমাধান
■ একজন মা হিসেবে রমাদানে দায়িত্ব ও আত্মশুদ্ধির ভারসাম্য
■ একজন বাবার নেতৃত্ব ও পারিবারিক পরিবেশ গড়ে তোলার ভূমিকা
■ রমাদানে শরীরবান্ধব ও ইবাদত-সহায়ক খাদ্যাভ্যাস
■ শিশুদের জন্য রমাদানকে আনন্দময় ও অর্থবহ করে তোলা
■ প্রোডাক্টিভিটি বাড়িয়ে ডিভাইস আসক্তি নিয়ন্ত্রণের বাস্তব কৌশল
এটি শুধু একটি ওয়েবিনার সিরিজ নয়৷ বরং এটি একটি রমাদান প্রস্তুতি রোডম্যাপ।
ওয়েবিনার সিরিজের সম্পূর্ণ সূচি ও বিস্তারিত
বিষয়
আলোচক
সময়সূচী
রমাদানের ফিকহ ও মাসয়ালা-মাসায়েল
(প্রাপ্তবয়স্কদের জন্য)
মাওলানা মাহমুদ সিদ্দিকী
খতীব ও লেখক
৩০ জানুয়ারি ২০২৬, শুক্রবার
রাত ৮টা ৩০ মিনিট
রমাদানে মায়েদের করণীয়
(শুধু প্রাপ্তবয়স্ক নারীদের জন্য)
উস্তাযা সিহীন্তা শরীফা
পরিচালক, তারবিয়াহ
৩১ জানুয়ারি ২০২৬, শনিবার
রাত ৮টা ৩০ মিনিট
রমাদানে খাদ্যাভ্যাস
(সকলের জন্য)
ডাঃ এম আর সিফাত
IMO, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ
০৬ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার
রাত ৮টা ৩০ মিনিট
রমাদানে বাবাদের করণীয়
(শুধুমাত্র প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য)
শিবলী মেহেদি
প্যারেন্টিং এক্টিভিস্ট ও COO, SpaceSoft Ltd.
০৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার
রাত ৮টা ৩০ মিনিট
শিশুদের জন্য রমাদান
(শিশুদের জন্য)
জাহিদ হাসান
শিক্ষক, লেখক, শিশু ও প্যারেন্টিং এক্টিভিস্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার
রাত ৮টা ৩০ মিনিট
রমাদানে প্রোডাক্টিভিটি ও ডিভাইস এডিকশন
(অভিভাবকদের জন্য)
ওমর আল জাবির
CTO, কাহফ
১৪ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার
রাত ৮টা ৩০ মিনিট
রমাদানকে যেন কেবল রোজার মাস না বানিয়ে, একটি সচেতন, ভারসাম্যপূর্ণ ও রূপান্তরমুখী জীবনচর্চা হিসেবে গ্রহণ করা যায় এই লক্ষ্যেই মুসলিমস ডে ও কাহাফ কিডসের এই বিশেষ উদ্যোগ।
যে কোনো কোয়েরির জন্য টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ করুন।
টেলিগ্রাম গ্রুপ লিংক: জয়েন কাহফ কিডস টেলিগ্রাম গ্রুপ
আয়োজনে: কাহফ কিডস ও মুসলিমস ডে